আগস্ট মাসে মূল্যস্ফীতি কতটা কমল?
আগস্ট মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্যমতে, আগস্টে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.২৯ শতাংশে, যা গত জুলাইয়ের তুলনায় ০.২৬ শতাংশ কম। তবে খাদ্য খাতে মূল্যস্ফীতি সামান্য বেড়ে হয়েছে ৭.৬০ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.৯০ শতাংশে।
