বদরুদ্দীন উমর বেঁচে থাকবেন তাঁর চিন্তায়
লেখক-গবেষক, রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ইন্তেকাল করেছেন। ৭ সেপ্টেম্বর সকালে রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বদরুদ্দীন উমরের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। ফয়জুল হাকিম গণমাধ্যমকে বলেন, প্রায় এক মাস ধরেই বদরুদ্দীন উমর অসুস্থ ছিলেন। তাঁকে হাসপাতালে নিতে হয়েছে একাধিকবার। ৭ সেপ্টেম্বর সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে আবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
