যুক্তরাষ্ট্রে হুন্দাই কারখানায় অবৈধ কর্মী আটক, কূটনৈতিক টানাপোড়েনের আশঙ্কা
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে একটি গাড়ি তৈরির কারখানায় বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। অভিযানে ৪৭৫ জনকে আটক করা হয়েছে। এদের বেশির ভাগই দক্ষিণ কোরিয়ার নাগরিক।
