ফতোয়া দিয়ে ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করা হচ্ছে: রিজভী
তৌহিদি জনতার নামে দেশে যে বিশৃঙ্খলা হচ্ছে এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র দেখছে বিএনপি। ৬ সেপ্টেম্বর রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে এই মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, ফতুয়া দিয়ে দেশে ধর্মের নামে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। মাজার ভেঙ্গে লাশ পুড়িয়ে দেওয়া রাসূল (সা:) এর শিক্ষা নয়।
