নতুন টেলিকম নীতিমালা অনুমোদন, যে ৩ বিষয়ে গুরুত্ব
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের 'টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা'-২০২৫ সহ তিনটি নীতিমালার খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। ৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়।
