৫০ পেরিয়েও যেভাবে তারুণ্যের প্রেরণা শাহরিয়ার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে প্রার্থী হয়েছেন ৫১ বছর বয়সী শাহরিয়ার মোর্শেদ খান। সংসার ও সংগ্রামের গল্প নিয়ে তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন 'মিডিয়া ও প্রকাশনা' পদে। এক সময় পড়াশোনা ছেড়ে চাকরিতে ঢুকে গেলেও জীবনের দ্বিতীয় পর্বে ফের পড়াশোনায় ফিরেছেন তিনি। তার এ জীবনযাত্রা এখন শিক্ষার্থীদের অনুপ্রেরণার গল্প হয়ে উঠছে।
