গণপ্রতিনিধিত্ব আদেশে কী কী সংশোধনের প্রস্তাব?
জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ৩ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, 'না' ভোট শুধু একক প্রার্থীর আসনের ক্ষেত্রে প্রযোজ্য। বিনা ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ থাকছে না। এছাড়া ফলাফল বাতিলের ক্ষেত্রে ইসির ক্ষমতা পুনর্বহাল করা হয়েছে।
