কেন ভেনেজুয়েলা আক্রমণ করতে চান ট্রাম্প?
একদিকে যুদ্ধ থামিয়ে নোবেল শান্তি পুরস্কারের স্বপ্ন দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে মার্কিন যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ভেনেজুয়েলার উদ্দেশ্যে। ট্রাম্পের এমন দ্বৈত নীতির বিরুদ্ধে এবার শক্ত প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
