ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম, ইসরায়েলের ওপর কঠোর নিষেধাজ্ঞা
জাতিসংঘের সাধারণ পরিষদে (UNGA) ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেলজিয়াম। ২ সেপ্টেম্বর দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো এই ঘোষণা দেন। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
