দেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ফাইভ-জি আনল কারা?
পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ফাইভ-জি চালু করল দেশের শীর্ষ দুই মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবি আজিয়াটা লিমিটেড। এর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে যাত্রা শুরু হলো ফাইভ-জির। ১ সেপ্টেম্বর সোমবার রবির ফাইভ–জি চালুর ঘণ্টাখানেকের মধ্যে ফাইভ–জি সেবা চালুর ঘোষণা দেয় গ্রামীণফোন।
