বিলুপ্তপ্রায় কিং কোবরা ধরে বিষদাঁত ভেঙে দিল সাপুড়ে
খাগড়াছড়ির মানিকছড়িতে মুরগির খোঁয়ার থেকে ধরা পড়েছে বিলুপ্তপ্রায় একটি কিং কোবরা বা রাজ গোখরো সাপ। ধরা পড়ার পর সাপটির বিষদাঁত ভেঙ্গে দেয় সাপুড়ে। খবর পেয়ে সাপুড়ের কাছ থেকে সাপটিকে উদ্ধার করে উপজেলা প্রশাসন।
