এসসিও সম্মেলন: সি জিনপিং ও নরেন্দ্র মোদির বৈঠকে কী কথা হলো?
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, 'ভারত ও চীনের নিজস্ব কৌশলগত নীতি রয়েছে। প্রতিবেশী এই দুই দেশের সম্পর্ক তৃতীয় কোনো দেশের চোখ দিয়ে দেখা উচিত নয়। ভারত পারস্পরিক সম্মান, আস্থা ও সংবেদনশীল বিষয়গুলোর প্রতি শ্রদ্ধা রেখে চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।' ৩১ আগস্ট চীনের প্রেসিডেন্ট সি জিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব কথা বলেন মোদি।
