‘রাজনৈতিক সাহিত্য বানিয়ে লেখা সম্ভব নয়’
দেশ অনেক এগিয়েছে, তবে পিছিয়েছে রাজনৈতিক সংস্কৃতি- এমনটিই মনে করেন, অনুসন্ধানী লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ। '৭০ এর ডাকসু নির্বাচনে মহসিন হলের নির্বাচিত এজিএস মহিউদ্দিন আহমদ টিবিএস'র সঙ্গে স্মৃতিচারণ করতে গিয়ে আরও বলেন, আলবদরের সঙ্গে তুলনা করা যায় '২৪ এর হেলমেট বাহিনীকে। তার জনপ্রিয় বইগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তাজউদ্দীন নামে একজন প্রধানমন্ত্রী ছিলেন, বিএনপি: সময়-অসময় ও প্রতিনায়ক। মহিউদ্দিন আহমেদের লেখক জীবনের আরও অনেক কথা জানতে আমাদের আজকের বেঙ্গল বুকস প্রেজেন্টস টিবিএস লিট টক অনুষ্ঠানটি পুরো দেখার আমন্ত্রণ। উপস্থাপনায় লেখক মুম রহমান।
