নুরকে প্রধান উপদেষ্টার ফোন, জানানো হয়েছে সমবেদনা
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে সরকার। এছাড়া নুরের সুচিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ৩০ আগস্ট উপদেষ্টার পরিষদের জরুরি বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।
