কলকাতা ও বিহারে কংগ্রেস কার্যালয়ে বিজেপির হামলা; পরিস্থিতি উত্তপ্ত
ভারতের পশ্চিমবঙ্গ ও বিহারে কংগ্রেস কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিজেপি। মোদী ও তার প্রয়াত মাকে নিয়ে অশালীন মন্তব্যের জেরে এই হামলা হয়েছে বলে জানা গেছে। এতে দুই পক্ষের সংঘর্ষে বহুমানুষ আহত হয়েছেন। হামলার ঘটনায় পাটনা ও কলকাতায় পরিস্থিতি থমথমে। কংগ্রেস এ ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেছে। এ ঘটনায় কংগ্রেসের কাছে ক্ষমা চেয়েছেন বিজেপি নেতারা।
