দিনাজপুরে বিনোদন পার্কে আগুন-লুটপাট কেন?
দিনাজপুরের বিরল উপজেলায় 'জীবন মহল' নামের একটি বিনোদন পার্কে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ২৮ আগস্ট বেলা সাড়ে তিনটা থেকে ঘণ্টাব্যাপী এ ঘটনায় একজন সংবাদকর্মীসহ অন্তত ১৫ জন আহত হন। ভাঙচুর করা হয়েছে দুটি মাইক্রোবাস ও পাঁচ সংবাদকর্মীর মোটরসাইকেল। পরে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা বলছে, হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগে জীবন মহল এখন মৃত।
