নির্বাচন আয়োজনে যে কোন চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে: ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২৮ আগস্ট দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই রোডম্যাপ ঘোষণা করেন। সেখানে তিনি নির্বাচন আয়োজনে কী কী চ্যালেঞ্জ আছে সে বিষয়ে কথা বলেন।
