পাকিস্তানের সঙ্গে যে কারণে সম্পর্ক স্বাভাবিক করতে চায় বাংলাদেশ
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতাকামী নিরস্ত্র মানুষের ওপর গণহত্যাসহ পাশবিক নির্যাতন চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। ইতিহাসের বর্বরতম সেই হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়টি বরাবরই ছিল আলোচনায়।
