নির্বাচন কমিশন পার্টি অফিস হয়ে গেছে: হাসনাত আব্দুল্লাহ
বিএনপি কিভাবে ভোট কেন্দ্র দখল করবে তার একটা টেস্ট ম্যাচ আজ হয়ে গেছে। ২৩ আগস্ট ইসি শুনানিতে এনসিপি নেতা আতাউল্লাহসহ নেতাকর্মীদের মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, নির্বাচন কমিশন পার্টি অফিস হয়ে গেছে।
