চীন-ভারত ও রাশিয়া-ইউক্রেন: সব হিসাব পাল্টে দিচ্ছেন ট্রাম্প
২০২২ সালের ফেব্রুয়ারি; অনেকটা বলে-কয়ে ইউক্রেনে হামলা চালিয়ে বসে রাশিয়া। ইউরোপের উঠানে বেঁধে যায় যুদ্ধ। তখন জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সতর্ক করে দিয়েছিলেন—এই যুদ্ধ আর এর ফলাফল হবে এশিয়ার ভবিষ্যতের বার্তাবাহক। তাঁর ইঙ্গিত ছিল স্পষ্ট, যেমন ইউরোপকে রাশিয়ার দখলদারিত্বের হুমকির মুখে পড়তে হচ্ছে, তেমনি এশিয়াও চীনের ক্রমবর্ধমান আগ্রাসনের সামনে দাঁড়িয়ে আছে—যা মহাদেশ দুটির জন্যই গভীর প্রভাব ফেলতে পারে।
