আবারও ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
রাজধানীর সাইন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, গত মঙ্গলবার ঢাকা কলেজের দুইজনকে মারধর করে সিটি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সেই সূত্র ধরে সংঘর্ষ বাধে।
