মহাখালিতে সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মহাখালিতে সাততলা বস্তিতে ভয়াবহ আগুনে ৭০টি বসতঘর পুড়ে গেছে। ২০ আগস্ট দুপুরের দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ১৮ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।
