এআই খাতে নির্ভরতা: মার্কিন অর্থনীতি কি ঝুঁকিতে?
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার অ্যাশবার্ন যেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির কেন্দ্রস্থল। ডালাস বিমানবন্দরে নামার আগে জানালার পাশে বসে থাকা যাত্রীরা দেখতে পান সারি সারি সাদা ছাদওয়ালা বাক্সসদৃশ ভবন। এগুলো আসলে ডেটা সেন্টার, যেগুলো নিয়ে গঠিত পৃথিবীর সবচেয়ে বড় ডেটা ক্লাস্টার। শুধু গত বছরই এগুলো ভার্জিনিয়ার প্রধান বিদ্যুৎ সরবরাহকারীর উৎপাদিত বিদ্যুতের এক-চতুর্থাংশের বেশি ব্যবহার করেছে।
