কবে শেষ হবে এমআরটি লাইন-১ এর নির্মাণ কাজ?
ডলারের দর বৃদ্ধির কারণে দেশের প্রথম পাতাল মেট্রোরেল প্রকল্প এমআরটি লাইন ওয়ানের ব্যয় ব্যাপকভাবে বাড়ছে। ২০১৯ সালের পর থেকে টাকার বিপরীতে মার্কিন ডলারের উল্লেখযোগ্য দরপতনের কারণে প্রকল্পের জন্য নেয়া বিদেশি ঋণের অংশ বেড়ে প্রায় দ্বিগুণ হতে চলেছে।
