সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফের বাবাকে যে কারণে গ্রেপ্তারের দাবি
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ভয়-ভীতি দেখিয়ে জোর করে স্বীকারোক্তি নেওয়ার অভিযোগ তুলেছেন কুমিল্লার মুরাদনগরের রুsমা আক্তার। হত্যার শিকার রুবি আক্তারের মেয়ে রুমা, উপদেষ্টা আসিফের বাবা মো. বিল্লাল হোসেনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সেই সঙ্গে তার মাসহ এক পরিবারের তিন সদস্যকে হত্যা মামলার প্রধান আসামি চেয়ারম্যান শিমুল বিল্লালসহ অন্যরা এখনও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। ১৮ আগস্ট ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তার সৎ বাবা খলিলুর রহমান জুয়েলও। এ সময় জুয়েল জানান, একটি নির্জন স্থানে নিয়ে তাকে মারধর করে ভয়ভীতি দেখায় উপদেষ্টা আসিফের লোকজন। এ অবস্থায় প্রাণে বাঁচতে ক্যামারার সামনে তাদের সাজানো কথা বলতে বাধ্য হন তারা।
