নিউজ অব দ্য ডে, ১৮ আগস্ট ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস নিউজ অব দ্য ডে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে- চলতি সপ্তাহেই নির্বাচনের রোডম্যাপ প্রকাশ জানালেন ইসি সচিব; ডাকসু নির্বাচনে চূড়ান্ত হয়নি ছাত্রদলের প্যানেল; মূল্যস্ফীতির চাপ ও কর্মসংস্থানের অভাবে ক্ষতিগ্রস্ত সঞ্চয়কারীরা, রেকর্ড ৯৩৭ কোটি টাকা মুনাফার তথ্য দিল বিমান; মিয়ানমারে নির্বাচনের তারিখ ঘোষণা করল জান্তা সরকার।
