কর্মক্ষেত্রে হয়রানি: ‘গোপন বাক্সে’ অভিযোগ করলে চাকরিচ্যুত করা হত
সুমনা বেগম, স্বামী পরিত্যাক্তা নারী। যৌন হয়রানির যন্ত্রণায় কর্মস্থল ছাড়েন প্রায় এক বছর আগে। কারণ এসব হয়রানি নিয়ে অভিযোগ করলেও কোনধরনের প্রতিকার পাওয়া যেতো না। উল্টো চাকরি থেকে বরখাস্ত হতে হতো। কিন্তু চাকরি ছেড়ে দেয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি স্বামীও। এক সময় স্বামীর পক্ষ থেকে শর্ত আসে, সংসার করতে হলে, চাকরি করতে হবে। পরে তাকে সংসার ত্যাগ করেই বাবার বাড়ি চলে আসতে হয়। "কর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা" নিয়ে "বাদাবন সংঘ" এর সহযোগিতা তৈরি করা হয়েছে এই কনটেন্টটি।
