হাসিনার আইনজীবী হওয়ার আবেদন জেড আই খান পান্নার, ট্রাইব্যুনালের নাকচ
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী হতে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। তবে এই আবেদন নাকচ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
