প্রান্তিক জনগোষ্ঠী কীভাবে ব্র্যাকের এজেন্ট ব্যাংকিংয়ের সুবিধা পাচ্ছে?
দেশের এমন অনেক দুর্গম এলাকা আছে যেখানে শাখা খুলে ব্যাংক গ্রাহকদের সেবা দেওয়া সম্ভব না। ২০১৮ সালে এজেন্টের মাধ্যমে সেই সমস্যা মোকাবিলা করা শুরু করেছে ব্র্যাক ব্যাংক। বর্তমানে ব্যাংকটির ১,০২২ টি এজেন্টের মোট অ্যাকাউন্ট আছে ৫ লাখ ১৫ হাজার। যেখানে মোট আমানত ২,০৬৩ কোটি টাকা। আর ঋণ দেওয়া হয়েছে ১৮,২৫৯ কোটি টাকা। ব্র্যাকের এজেন্ট ব্যাংকিং নিয়ে টিবিএস'র সঙ্গে খোলামেলা কথা বলেছেন, এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রেফাত উল্লাহ খান। এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের ফিনটক উইথ জেবুন নেসা আলো অনুষ্ঠানটি পুরোটা দেখার আমন্ত্রণ।
