ট্রাম্পের সঙ্গে শত্রুতা: ঘরে-বাইরে বিপদে মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ১১ বছরের শাসনকালের অন্যতম কঠিন সময় পার করছেন। দেশীয় ও আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জে তিনি এখন চাপে আছেন। পাকিস্তানের সঙ্গে বিতর্কিত যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন, এবং ২০২৪ সালের সাধারণ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ—সব মিলিয়ে তাঁর নেতৃত্ব এখন বড় পরীক্ষার মুখে।
