রাজনৈতিক প্রতিপক্ষের তোপের মুখে কতটা নড়বড়ে মোদি?
মুখে মধু অন্তরে বিষ-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে কী এ কথাটাই মাথায় আসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির? যে মোদিকে এতদিন বন্ধু বলে সবাইকে জানিয়ে এসেছেন ট্রাম্প; আন্তর্জাতিক সামিটে দেখা হলে সবার মধ্য থেকে জড়িয়ে ধরেছেন; সেই মোদির দেশের ওপরই এবার চড়াও হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মোদি ও তার প্রশাসনের অনুরোধ কানে না তুলে ট্রাম্প ঘোষণা দিয়েছেন ১ আগস্ট থেকে ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক কার্যকর করার। এর পরপরই নিজ দেশে রাজনৈতিক প্রতিপক্ষের তোপের মুখে পড়েছেন মোদি।
