বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সব কমিটি বাতিল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সব উপ ও শাখা কমিটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগে কয়েকজন নেতা-কর্মীর গ্রেপ্তার ইস্যুতে ২৭ জুলাই সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সাবেক সমন্বয়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ এ ঘোষণা দেন।
