নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচনের দাবি এনসিপির
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'জুলাই-আগস্টে আমরা বলেছিলাম, এক নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে। আমাদের নতুন বন্দোবস্ত লাগবে। পুরোনো সিস্টেমে, পুরোনো আইনে আমরা আর এই বাংলাদেশকে পরিচালিত হতে দেব না। ২৭ জুলাই দুপুরে নেত্রকোণা শহরের মোক্তারপাড়া এলাকায় 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচিতে এসব বলেন তিনি।
