গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজন ভন্ডুল করার চেষ্টা করছে কারা?
পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভন্ডুল করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার ২৬ জুলাই ১৪টি দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ কথা জানিয়েছে।
