আগামীতে নির্বাচন কমিশন কীভাবে গঠিত হবে জানালো ঐকমত্য কমিশন
নির্বাচন কমিশন মনোনয়নের জন্য সংবিধানে সুনির্দিষ্ট কমিটি গঠনের বিধান যুক্ত করতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। সেক্ষেত্রে স্পিকারের নেতৃত্বে ৫ সদস্যের বাছাই কমিটি প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের নিয়োগ দেবে বলে জানিয়েছে ঐকমত্য কমিশন। ২৩ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সভা শেষে ঐকমত্য কমিশনের সহ সভপতি অধ্যাপক আলী রীয়াজ।
