মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে কী বলছেন বিশ্ব নেতারা?
কিছুক্ষণ পরই বাজবে স্কুলের বিদায় ঘণ্টা। দেখা হবে পরিবারের সঙ্গে। এমন উন্মাদনায় যখন ব্যাগ গোছানোর প্রস্তুতি নিচ্ছিল ছোট্ট শিশুরা। ঠিক তখনই একটা বিমান আছড়ে পড়ে তাদের ভবনে। মুহূর্তেই দাউদাউ করে জ্বলে উঠে আগুন। বিধ্বস্ত ভবনে আটকা পড়ে শত শত প্রাণ। যাদের পরবর্তীতে উদ্ধার করা হলেও বাঁচানো যায়নি অনেককেই। ছোট ছোট তাজা অনেক প্রাণই কেড়ে নিয়েছে আগুন। ঝলসে যাওয়া বহু ছোট শরীরগুলো এখনো লড়াই করছে হাসপাতালের বিছানায়। উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলের এ ঘটনা স্তব্ধ করে দিয়েছে গোটা দেশকে। এমন হৃদয়বিদারক ঘটনায় বাকরুদ্ধ বিশ্ব নেতারাও। দুঃসময়ে বাংলাদেশকে শোক জানানো ছাড়া তাই আর কোনো ভাষা নেই তাদেরও।
