সচিবালয়ে পুলিশ-শিক্ষার্থী পাল্টাপাল্টি ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা গেছে। এ ছাড়া কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে। ২২ জুলাই বিকেলে এ ঘটনা ঘটে।
