যুক্তরাষ্ট্রের বাজারে কি শঙ্কায় পড়তে যাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক?
মার্কিন মুল্লুকে পণ্য প্রবেশে বিশ্বব্যাপী যে উচ্চ শুল্কের বোঝা চাপিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; তার সর্বোচ্চটা কার্যকর হতে পারে বাংলাদেশের ওপর। আর সেই সংখ্যাটা ৫০ শতাংশ কার্যকর শুল্কহার (ইটিআর)। অর্থাৎ বাংলাদেশের ১০০ টাকার পণ্য কিনলে অতিরিক্ত ৫০ টাকা গুণতে হবে মার্কিনীদের। আর ট্রাম্পের এই নতুন ট্যারিফ নীতি কার্যকর হতে পারে আগামী ১ আগস্ট থেকেই। যা কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে একরকম মুখ থুবড়ে পড়তে পারে বাংলাদেশি পণ্য।
