যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় সিরিয়ায় হামলা বন্ধে রাজি ইসরায়েল
সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চল সুওয়াইদায় গত কয়েকদিন ধরে বিমান হামলা এবং সাম্প্রদায়িক রক্তপাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। ১৮ জুলাই তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।
