নিউজ অব দ্য ডে, ১৮ জুলাই ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস নিউজ অব দ্য ডে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে- ১. জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালু হচ্ছে বাংলাদেশে; সমঝোতা স্মারকে দুই পক্ষের সই। ২. গোপালগঞ্জের সহিংসতায় চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু; ৭৫ জনের বিরুদ্ধে মামলা, অজ্ঞাত আসামি আরও ৫ শতাধিক। ৩. হামলা চালিয়ে এনসিপিকে দমানো যাবে না; মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে; মুন্সিগঞ্জের পথসভায় নাহিদ ইসলাম। ৪. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে রাশিয়ার ঋণ ছাড়ের সময় বাড়ল ৩ বছর; ঋণের কিস্তি পরিশোধের সময় পিছিয়েছে ১৮ মাস। ৫. বিদেশি নির্বাচন নিয়ে মার্কিন কূটনীতিকদের মন্তব্যে নিষেধাজ্ঞা; সব কূটনৈতিক মিশনে ট্রাম্প প্রশাসনের বার্তা।
