পাতা ফাঁদে পা না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের
লন্ডন বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের আশ্বাসের পর থেকেই ঝামেলা শুরু করে দিয়েছে চক্রান্তকারীরা। উত্তেজিত হবেন না, বিভ্রান্ত হয়ে তাদের পাতা ফাঁদে পা দেবেন না। ফ্যাসিস্ট বিদায় হলেও ষড়যন্ত্র থেমে নেই। গণতন্ত্রের যেন উত্তরণ না ঘটে, তার ষড়যন্ত্র চলছে। তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলছেন, কেন, শুধু ভয়ে। কারণ তারেক রহমান জাতীয় নেতা, তাই তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।
