ভারতজুড়ে হিন্দি চালুর চেষ্টার নেপথ্যে কী?
হাজারের বেশি ভাষা রয়েছে ভারতজুড়ে। এসব ভাষায় কথা বলে বহু মানুষ। দেশটিতে ভাষার চেয়ে আবেগ উসকে দেওয়ার মতো বিষয় আছে কমই। এই স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বললে থাকে রাজনৈতিক বিপদের আশঙ্কাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি ভারতজুড়ে হিন্দি ভাষা চালুর উদ্যোগ নিলে শুরু হয় বড় ধরনের বিরোধ।
