রাশিয়ার সঙ্গে ব্যবসা করলে ১০০% শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প
হোয়াইট হাউসে দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পর ইউক্রেন ইস্যুতে প্রথমবারের মতো বড় কোনো পদক্ষেপের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে তিনি জানালেন, ন্যাটোর মাধ্যমে ইউক্রেনে 'সর্বোচ্চ মানের অস্ত্র' পাঠাবে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে রাশিয়াকে ৫০ দিনের আল্টিমেটাম দিয়েছেন ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তি না হলে রাশিয়ার বিরুদ্ধে ১০০ শতাংশ সেকেন্ডারি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি।
