অস্তিত্বের সংকটে নেতানিয়াহুর সরকার
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে গেছে অন্যতম শরিক কট্টর ডানপন্থী দল ইউনাইটেড তোরাহ জুডাইজম-ইউটিজে। ইয়েশিভা শিক্ষার্থীদের সামরিক পরিষেবা থেকে অব্যাহতি দেওয়ার বিল প্রণয়নে সরকারের ব্যর্থতা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।
