‘শাপলা’ প্রতীক না পেলে রাজনৈতিক লড়াই: এনসিপি
নির্বাচন কমিশনের তালিকা থেকে নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। একইসঙ্গে এনসিপির প্রতীক হিসেবে শাপলার বিকল্প নেই বলেও জানায় দলটি। ১৩ জুলাই নির্বাচন কমিশনের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক শেষে এসব জানায় দলটি।
