ইসরায়েলি হামলায় গাজায় ১১০ জন নিহত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। ১২ জুলাই বিভিন্ন সময়ে চালানো ইসরায়েলের এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১০ জন ফিলিস্তিনি। হাসপাতালের সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।
