নিউজ অব দ্য ডে, ১১ জুলাই ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস নিউজ অব দ্য ডে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদে যা থাকছে- বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের তৃতীয় দিনের শুল্ক আলোচনা শুরু; বেশ কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে উভয় পক্ষ; করুণ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি; দুর্ভিক্ষের শঙ্কা দেখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব; ১৬ বছর তৃণমূল কর্মীরা নির্যাতিত হলেও নেতারা বিলাসী জীবনযাপন করেছেন; দাবি হাসনাত আব্দুল্লাহ'র; বছরের প্রথম ৩ মাসে এসেছে ৮৬ কোটি ৪৬ লাখ ডলারের বিদেশি বিনিয়োগ; বছর ব্যবধানে প্রবৃদ্ধি ১১৪ শতাংশ; কানাডার পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের; মাদক পাচার বন্ধে যথাযথ উদ্যোগের প্রতিশ্রুতি কানাডার।
