জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে: আখতার হোসেন
জুলাই ঘোষণাপত্রকে সংবিধানে সংযুক্ত করতে হবে এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। ১০ জুলাই ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
