জুলাই-আগস্ট হত্যাকাণ্ড: রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন
জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে রাজসাক্ষী হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সেই সঙ্গে গণহত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। ১০ জুলাই ট্রাইব্যুনালে তিনি বলেন, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত ছিলাম, সব রহস্য উন্মোচন করব। এই মামলায় আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই।
