ট্রাম্পের শুল্কে বিপাকে ভারতের ইস্পাত ব্যবসায়ীরা
ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। একইসঙ্গে তিনি দেশভিত্তিকও অতিরিক্ত শুল্ক আরোপ করেন। এরপরই অনিশ্চয়তা দেখা দেয় ভারতের বিভিন্ন খাতের ব্যবসায়ীদের মধ্যেও। অথচ গত বছরও যুক্তরাষ্ট্রে ৪.৫৬ বিলিয়ন ডলারের লোহা, ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্য রপ্তানি করে ভারত।
